· 1 min read
CDN — Content Delivery Network।
একটি website-এর traffic বাড়ার সাথে সাথে Origin Server-এর ওপরও চাপ বাড়তে থাকে বিশেষ করে image, CSS, JavaScript, font-এর মতো একই static file বারবার বিভিন্ন user-এর কাছে পাঠাতে হলে server-এর resources এবং bandwidth বেশি ব্যবহার হয়। এই সমস্যার সমাধানে ব্যবহার করা হয় CDN — Content Delivery Network।
একটি website-এর traffic বাড়ার সাথে সাথে Origin Server-এর ওপরও চাপ বাড়তে থাকে বিশেষ করে image, CSS, JavaScript, font-এর মতো একই static file বারবার বিভিন্ন user-এর কাছে পাঠাতে হলে server-এর resources এবং bandwidth বেশি ব্যবহার হয়। এই সমস্যার সমাধানে ব্যবহার করা হয় CDN — Content Delivery Network।
CDN হলো পৃথিবীর বিভিন্ন জায়গায় থাকা অনেকগুলো server-এর একটি distributed network। এই server-গুলোকে সাধারণত Edge Server বলা হয়। ধরো, তোমার Origin Server Singapore-এ। বাংলাদেশ এবং USA থেকে user website ব্যবহার করছে। CDN ছাড়া: Bangladesh User ──► Origin Server USA User ─────────► Origin Server CDN থাকলে: Bangladesh User ──► CDN USA User ─────────► CDN │ ▼ Origin Server CDN user-এর কাছাকাছি Edge Server থেকে content deliver করতে পারে।
CDN Cache কীভাবে কাজ করে? ধরো website-এর একটি image: /uploads/banner.jpg প্রথমবার user image-টি চাইলে CDN-এর কাছে file না থাকলে Origin Server থেকে নিয়ে আসে এবং cache করে রাখে। User → CDN → Origin Server ↓ CDN Cache পরেরবার একই image চাইলে: User → CDN Cache → User এখানে প্রথমটি Cache Miss, আর দ্বিতীয়টি Cache Hit। ফলে একই static file বারবার Origin Server থেকে পাঠাতে হয় না। CDN মূলত Static content দ্রুত deliver করতে সাহায্য করে, Origin Server-এর load কমায়, Bandwidth usage কমাতে সাহায্য করে, User-এর latency কমাতে পারে। তবে CDN সবকিছু fast করে না। কোনো backend API যদি নিজেই ৫ সেকেন্ড সময় নেয়, CDN ব্যবহার করলেই সেটি ৫০ms হয়ে যাবে না।
কী কী cache করা যায়? সাধারণত Images, CSS, JavaScript, Fonts, Videos, PDF, Static files. অন্যদিকে /api/profile, /api/orders, /api/cart-এর মতো user-specific dynamic data সাধারণত cache করা উচিত নয়। সংক্ষেপে: CDN হলো Origin Server-এর সামনে থাকা একটি caching এবং delivery layer, যা cached content user-এর কাছে দ্রুত পৌঁছাতে এবং Origin Server-এর ওপর অপ্রয়োজনীয় চাপ কমাতে সাহায্য করে। #cdn