· 2 min read
Back-of-the-Envelope Estimation: System Design Guide

System Design-এর interesting একটি concept হলো Back-of-the-Envelope Estimation।
সম্প্রতি Alex Xu-এর System Design Interview বইয়ে এই Chapter-টি পড়ছিলাম। বিষয়টি বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন তিনি। পড়তে গিয়ে বুঝতে পারলাম, একটি বড় Software System ডিজাইন করার আগে এর সম্ভাব্য Scale সম্পর্কে ধারণা থাকা কতটা গুরুত্বপূর্ণ।
সহজভাবে বলতে গেলে, কোনো বড় Software System তৈরি করার আগে সেটি কতটা Load নিতে পারে, কী পরিমাণ Storage লাগতে পারে কিংবা কোথায় Bottleneck তৈরি হতে পারে, তার একটা আনুমানিক হিসাব করাই হলো Back-of-the-Envelope Estimation।
বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য Twitter-এর মতো একটি Social Media Platform-এর উদাহরণ নিয়ে কিছু হিসাব করার চেষ্টা করলাম।
ধরি, প্ল্যাটফর্মটিতে মোট ৩০০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে এবং তাদের ৫০% প্রতিদিন Active থাকে।
তাহলে Daily Active Users (DAU) হবে ১৫০ মিলিয়ন।
এখন যদি প্রত্যেক Active User প্রতিদিন গড়ে ২টি করে Tweet করেন, তাহলে প্রতিদিন মোট Tweet তৈরি হবে ৩০০ মিলিয়ন।
সেখান থেকে Average Write QPS বের করলে দাঁড়ায় প্রায় ৩,৫০০ Writes/Second।
Peak Traffic-এর সময় এই সংখ্যা দ্বিগুণ হলে প্রায় ৭,০০০ Writes/Second হতে পারে।
এবার আসি Storage-এর হিসাবে।
ধরি, মোট Tweet-এর ১০% Media Content যুক্ত এবং প্রতিটি Media File-এর গড় Size ১ MB।
তাহলে প্রতিদিন প্রায় ৩০ TB Media Storage প্রয়োজন হবে। এই একই হারে ৫ বছরে প্রয়োজন হবে প্রায় ৫৫ PB Storage।
হিসাবগুলো করতে গিয়ে কয়েকটি বিষয় নতুন করে পরিষ্কার হয়েছে:
- শুধু Write QPS জানলেই হবে না, Read QPS-ও Estimate করতে হবে। কারণ Social Media Platform-এ সাধারণত Read Traffic অনেক বেশি থাকে।
- Storage এবং Memory হিসাব করার জন্য Power of 2 সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি।
- RAM, SSD এবং Network Latency-এর পার্থক্য বোঝা Caching-এর প্রয়োজনীয়তা বুঝতে সাহায্য করে।
- 99.9% এবং 99.99% Availability-এর পার্থক্যও বড় সিস্টেমের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ।
সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এই হিসাবগুলো একদম নিখুঁত হওয়া জরুরি নয়। বরং একটি Reasonable Estimate থেকেই অনেক গুরুত্বপূর্ণ Architectural Decision নেওয়া সম্ভব।
আগে হয়তো কোনো বড় সিস্টেমের কথা চিন্তা করলে Database, Server বা Framework নিয়ে ভাবতাম। এখন বুঝতে পারছি, এগুলো বেছে নেওয়ার আগে সিস্টেমটি আসলে কতটা বড় হতে যাচ্ছে, সেটা বোঝাও সমান গুরুত্বপূর্ণ।
শেখার এখনও অনেক কিছু বাকি। আপাতত প্রতিদিন একটু একটু করে System Design-এর Fundamentals বোঝার চেষ্টা করছি।
#SystemDesign #BackendEngineering #SoftwareEngineering #DistributedSystems #LearningInPublic